জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ

- আপডেট সময় : ০২:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৯ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্য অনুযায়ী, এই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতিত্ব করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের অগণতান্ত্রিক পরিবেশ থেকে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরেছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। তিনি জানান, অধিবেশনে বিএনপির পররাষ্ট্রনীতির ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’—এই ধারণাকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জাতীয় স্বার্থ ও সম্ভাবনাগুলো তুলে ধরার সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন,
- সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ‘আন্ধার’-এর টিজারে ভয়ংকর হাত, কালোজাদু আর নীল চোখের রহস্য
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী
শামা ওবায়েদের মতে, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, উন্নয়নের সুযোগ এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়গুলোও আন্তর্জাতিক পরিসরে গুরুত্ব পাবে। সবকিছু মিলিয়ে এবারের সেপ্টেম্বরের অধিবেশনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি আয়োজন হিসেবে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের জন্য জাতিসংঘ বাংলাদেশকে সম্মান করে। একই সঙ্গে জাতিসংঘ বাংলাদেশিদের সাহসিকতা ও দৃঢ়তারও উচ্চ মূল্যায়ন করে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন,
তবে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজন রয়েছে বলে জানান শামা ওবায়েদ। তাঁর মতে, আন্তর্জাতিক চাপ ছাড়া দীর্ঘদিনের এই সংকটের সমাধান কঠিন হবে। সব মিলিয়ে আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা, শান্তিরক্ষা কার্যক্রম এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি বড় সুযোগ হিসেবে দেখছে সরকার।

















