ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান সন্ত্রাসবাদের জন্মদাতা নয়, শিকার: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫১৯ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাব দিয়ে ইরানকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ইরান সন্ত্রাসবাদের জন্মদাতা নয় বরং দেশটি নিজেই বারবার সন্ত্রাসবাদের শিকার হয়েছে। বক্তব্যের সময় ইরানের ওপর সাম্প্রতিক হামলায় নিহত দেশটির সর্বোচ্চ নেতার ছবি তুলে ধরেন তিনি। তার দাবি, কোনো আইনি কাঠামো বা সুনির্দিষ্ট কারণ ছাড়াই আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে।

ইরানের অবকাঠামো ও শহরগুলোতে হামলার প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান বলেন, অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেও ইরানি জনগণকে নত করা যায়নি। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়েও কঠোর অবস্থানের কথা জানান ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ক্ষেত্র হিসেবে এই জলপথ ব্যবহারের সুযোগ কাউকে দেওয়া হবে না।

আরও পড়ুন,

পেজেশকিয়ানের ভাষ্য, ইরান কখনো আগে থেকে কোনো যুদ্ধ শুরু করেনি এবং আলোচনার মাধ্যমেই সম্মানজনক সমাধানের চেষ্টা করেছে। তবে দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, নিষেধাজ্ঞা রাজনৈতিক চাপ কিংবা চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে দমিয়ে রাখা সম্ভব নয়।

ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করে গাজা পরিস্থিতিও তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট। তার অভিযোগ, ইসরায়েল হামলা চালিয়ে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতিতে দ্বিমুখী আচরণ দেখা যাচ্ছে। ফিলিস্তিনে দখলদারিত্ব ও নিপীড়ন অব্যাহত রেখে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও নিজের দেশের অবস্থান স্পষ্ট করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের পরমাণু প্রযুক্তির প্রয়োজন রয়েছে কিন্তু পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য আঞ্চলিক প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

ইরান সন্ত্রাসবাদের জন্মদাতা নয়, শিকার: পেজেশকিয়ান

আপডেট সময় : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬