নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪০ বার পড়া হয়েছে
আজ ২৪ শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া সকল ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিলেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সালাউদ্দিন (বিসিএস) সাধারণ শিক্ষা, ও কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষার্থীরা।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট জনাব মোঃ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে -ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন,
- জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে ১১ দফা দাবি এবি পার্টির
- নিষিদ্ধ জঙ্গলের রহস্যে ‘দ্য ভান’
- অপ্রচলিত বাজারে ৬৪৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি
নবীনবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশের প্রথম স্থান অধিকার করতে হবে এই নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজকে, এবং সেই লক্ষ্যে আমাদের শিক্ষার্থীদের পাঠ দান করতে হবে বলে,কলেজের সকল শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন। এবং অত্র কলেজের উন্নয়নের স্বার্থে সকল ধরনের কার্যক্রম গ্রহণের চেষ্টা করবেন।

এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের কাছে -নারায়ণগঞ্জ চাষাড়ার যানজট নিরসনের লক্ষ্যে, এবং কলেজে আগত ছাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে একটি ফ্লাইওভার নির্মাণের দাবী জানান। সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় জনাব সাখাওয়াত হোসেন ফ্লাইওভার নির্মাণের ব্যাপারে পদক্ষেপ নিবেন বলে উপস্থিত সকলের সামনে অধ্যক্ষ মহোদয়কে আশ্বস্ত করেন।













