ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবোলায় বিপর্যস্ত কঙ্গো

কঙ্গোয় ইবোলা আক্রান্ত ৮ হাজার ছাড়াল, মৃত প্রায় ৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫১৫ বার পড়া হয়েছে

মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ৮ হাজার ছাড়িয়েছে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৮ হাজার ৬৭ জনের ইবোলা শনাক্ত হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৯০১ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ৪৮ শতাংশের বেশি।

এবারের প্রাদুর্ভাবটি বুন্দিবুগিও ভাইরাসের কারণে সৃষ্টি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটি কঙ্গোর ইতিহাসে সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাব। এর আগে ২০১৮ থেকে ২০২০ সালের প্রাদুর্ভাবটিই ছিল দেশটির সবচেয়ে বড় ইবোলা সংক্রমণ।

আরও পড়ুন,

সর্বশেষ পরিস্থিতিতে কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে সাতটি প্রদেশের ৬৩টি স্বাস্থ্য অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে উত্তর কিভু ও ইতুরি অঞ্চলে পরিস্থিতি উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উচ্চ মৃত্যুহার এবং কমিউনিটিতে মৃত্যুর হার অব্যাহত থাকায় পরিস্থিতির গুরুতরতা আরও স্পষ্ট হচ্ছে। আক্রান্তদের দ্রুত শনাক্ত করা এবং যথাসময়ে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে।

এদিকে চলমান প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্যকর্মীর সংকটও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আক্রান্ত এলাকায় চিকিৎসা ও নজরদারি কার্যক্রম জোরদারের চেষ্টা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়নে কঙ্গোতে ইবোলা পরিস্থিতির ঝুঁকি খুবই বেশি। প্রতিবেশী দেশগুলোর জন্য ঝুঁকি উচ্চ হলেও আফ্রিকার বাকি অংশ এবং বৈশ্বিক পর্যায়ে ঝুঁকি বর্তমানে কম হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

ইবোলায় বিপর্যস্ত কঙ্গো

কঙ্গোয় ইবোলা আক্রান্ত ৮ হাজার ছাড়াল, মৃত প্রায় ৪ হাজার

আপডেট সময় : ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬