ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীর আবারও সাময়িক অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৫১৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আবারও সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন সালাউদ্দিন তানভীর। পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে পরে তিনি সেটি মুছে দেন। তবে এরই মধ্যে পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সালাউদ্দিন তানভীরকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। দলের পাঠানো কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে হবে। নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।

এটি সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিপির দ্বিতীয়বারের মতো সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগে ২০২৫ সালের এপ্রিলে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

পরে ওই অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৬ এপ্রিল তাকে আবারও দলে ফিরিয়ে নেওয়া হয়। তবে দলে ফেরার প্রায় সাড়ে তিন মাসের মাথায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টকে কেন্দ্র করে দ্বিতীয়বারের মতো সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি পেলেন এনসিপির এই নেতা। তবে নতুন অভিযোগের বিষয়ে সালাউদ্দিন তানভীরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির পরবর্তী সিদ্ধান্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৩৯

তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীর আবারও সাময়িক অব্যাহতি

আপডেট সময় : ০৮:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬