ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘রঙ তুলিতে জুলাই ২৪’: সংসদ ভবনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৫২২ বার পড়া হয়েছে

সংসদ ভবনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘রঙ তুলিতে জুলাই ২৪’ প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বুধবার এ আয়োজন করা হয়।

জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে আয়োজিত প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুশিক্ষার্থীরা অংশ নেয়। দুটি গ্রুপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রথম গ্রুপে ৫ থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। রঙ-তুলিতে জুলাইয়ের নানা স্মৃতি, চেতনা ও দেশপ্রেমের চিত্র ফুটিয়ে তোলে শিশুরা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় শওকত আরা আক্তার বলেন, জুলাই শুধু একটি সময় নয়, এটি জাতির চেতনা ও প্রেরণার প্রতীক। শিশুদের রঙ-তুলিতে সেই চেতনার প্রতিফলন ঘটেছে, যা নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেবে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, শিশুদের আঁকা ছবিতে জুলাইকে তারা কীভাবে উপলব্ধি করেছে, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আগামী প্রজন্ম দেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানার সুযোগ পাবে। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

‘রঙ তুলিতে জুলাই ২৪’: সংসদ ভবনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট সময় : ১০:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬