সংবাদ শিরোনাম ::
সংবিধান সংশোধন কমিটি ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৫৪০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে ওয়াকআউট করেছে বিরোধীদল। বৃহস্পতিবার রাতে সংসদে আইন প্রণয়নের কার্যক্রম শুরুর পর এ ঘটনা ঘটে।
রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যাবলি শুরু হয়। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে কথা বলার অনুমতি চান।
অনুমতি পেয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আপত্তি জানান। পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নসহ বেশ কয়েকটি বিল নিয়েও আপত্তি তুলে ধরেন তিনি।
পরে এসব বিষয়ে আপত্তি জানিয়ে বিরোধীদলীয় নেতা সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। তার ঘোষণার পর বিরোধীদলের সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।

















