ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দিন পর আবারও বসছে সংসদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৫১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ছয় দিনের বিরতি শেষে আজ মঙ্গলবার আবারও বসছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৩০ জুন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল।

আরও পড়ুন, 

চলতি অধিবেশনে জাতীয় বাজেটের পাশাপাশি অর্থ বিল এবং সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে। বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন। সেই সঙ্গে অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতেও নিজেদের মতামত তুলে ধরেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকের কার্যসূচিতে রয়েছে পাঁচটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব। এর মধ্যে রয়েছে—পানি সম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়।

আরও পড়ুন, 

এ ছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় জন-গুরুত্বসম্পন্ন দুটি জরুরি নোটিশের ওপরও আলোচনা হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বাজেট-পরবর্তী এই অধিবেশনে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সংসদে প্রাণবন্ত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

ছয় দিন পর আবারও বসছে সংসদ

আপডেট সময় : ০৮:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬