ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েক দিনের পরিবহন সংকট কাটল, রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস

জুলিয়া জাহান
  • আপডেট সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩১ বার পড়া হয়েছে

নাটোরের বাস মালিক-শ্রমিকদের সঙ্গে সমঝোতার পর রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে। এতে কয়েক দিন ধরে চলা পরিবহন সংকটের অবসান হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে। শনিবার ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা থেকে বাস চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন।

এর আগে রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে শুক্রবার সকাল থেকে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী বাস টার্মিনালে আটকা পড়েন শত শত যাত্রী। গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।

আরও পড়ুন,

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনাগামী ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এর প্রতিবাদে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ নাটোরে চলাচলকারী ‘তুহিন পরিবহন’-এর কয়েকটি বাস আটকে রাখে।

পরে আটকে রাখা বাসগুলো ছেড়ে দেওয়া হলেও দুই জেলার পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। অভিযোগ ওঠে, রাজশাহী থেকে কিছু বাস ছেড়ে গেলেও নাটোরে সেগুলো আটকে দেওয়া হচ্ছিল। ফলে ঢাকা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন রুটের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতা লিটনের ভাষ্য অনুযায়ী, নাটোর হয়ে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো পুঠিয়া পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছিল। নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বাসগুলোকে নাটোর অতিক্রম করতে দিচ্ছিলেন না।

আরও পড়ুন,

পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। পরে প্রশাসন ও ভূমিমন্ত্রীর হস্তক্ষেপে নাটোরের বাস মালিক-শ্রমিকদের সঙ্গে সমঝোতা হয়। এরপর শনিবার সকাল সাড়ে ১১টা থেকে রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল আবারও স্বাভাবিক করা হয়।

বাস চলাচল শুরু হওয়ায় রাজশাহী বাস টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘ সময় পরিবহন সংকটে আটকে থাকার পর এখন তারা নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দুই জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের স্থায়ী সমাধান হলে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

কয়েক দিনের পরিবহন সংকট কাটল, রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস

আপডেট সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬