ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আমানত বিমানবন্দরে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৫৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন অভিযানে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণালংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে বিমানবন্দরের কাস্টমস হলে এ অভিযান চালানো হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন, 

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে বিমানবন্দরে দায়িত্বরত গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধি দল। পরে তল্লাশি চালিয়ে তার পায়জামার বেল্টের অংশ এবং আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণ উদ্ধার করা হয়।

আরও পড়ুন, 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, স্বর্ণ চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার রোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

শাহ আমানত বিমানবন্দরে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

আপডেট সময় : ১১:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬