বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামান মোল্লাকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ৫৮০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে পৌঁছানোর পর সেখানে উপস্থিত থাকা গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লাকে বহর থামিয়ে ডেকে নিজ গাড়ীতে উঠতে বলেন।
সংসদ সদস্য সেলিমুজ্জামান দ্রুত প্রধানমন্ত্রীর বাসে গিয়ে ওঠেন।
তবে বাসের মধ্যে প্রধানমন্ত্রীর কি কথা হয়েছে সেলিমুজ্জামানের সাথে কি কথা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস থেকে সেলিমুজ্জামান নেমে আসেন।
আরও পড়ুন,
- হারানো বিজ্ঞপ্তি
- সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক
- মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব তামাকমুক্ত দিবস পালন ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সেলিমুজ্জামান মোল্লা তখন বরইতলা এলাকায় শতশত দলীয় নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন।
দলীয় নেতাকর্মীদের মধ্যে সেখানে জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপি সদস্য সচিব অ্যাড.আবুল খায়ের, জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি মো: মাহমুদ কবির আলী, জেলা বিএনপি নেতা এম.মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারন সম্পাদক ফজলুল কবির দারা,জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম,সেক্রেটারি তারিকুল ইসলাম রাজু,কাশিয়ানি উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন,
- সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদের শ্রদ্ধা
- ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ
- নাটোরে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা
প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের মধ্যে দাড়িয়ে থেকে বরইতলা এলাকায় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য গোপালগঞ্জ জেলার কাশিয়ানি ও মুকসুদপুর ১ আসনের এমপি সেলিমুজ্জামান সহ জেলার নেতৃবৃন্দ ভোর হতেই সারিবদ্ধ ভাবে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে অপেক্ষা করেন। এই ভালবাসা শহীদ জিয়াউর রহমান এর বীর সৈনিক। আমরা তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেতৃত্বে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছি। ইনশাআল্লাহ!



























