জাতীয় নিরাপত্তায় আনসার-ভিডিপির গুরুত্ব তুলে ধরলেন মহাপরিচালক
- আপডেট সময় : ০৮:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৫৫৪ বার পড়া হয়েছে
ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ—ডিএসসিএসসিতে “শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মঙ্গলবার মিরপুর ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার-ভিডিপি ও বাংলাদেশ পুলিশের কর্মকর্তাসহ মোট ৩৫৩ জন দেশি-বিদেশি কর্মকর্তা অংশ নেন।
আরও পড়ুন,
- মসজিদের ইমামকে মানেনা জামায়াতে ইসলাম, ১০ দিন পর ওসির পদক্ষেপ
- ‘আয়নাঘর’ পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা
- ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার!
বক্তৃতায় মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গৌরবময় ইতিহাস, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বাহিনীর অবদান এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর ধারাবাহিক ভূমিকা তুলে ধরেন। তিনি শান্তিকাল ও যুদ্ধকালীন পরিস্থিতিতে বাহিনীর সদস্যদের মোতায়েন পরিকল্পনা, দায়িত্ব ও কার্যক্রমের পাশাপাশি সাংগঠনিক কাঠামো, সক্ষমতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, নির্বাচনকালীন দায়িত্ব পালন, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার-ভিডিপি দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দেশের তৃণমূল পর্যন্ত বিস্তৃত সদস্যভিত্তিক এই বাহিনী জাতীয় নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি।
আরও পড়ুন,
- কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ নিয়ে জালিয়াতির অভিযোগ
- বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার
- যাত্রাবাড়ীর আবাসিক হোটেলে সরকারি কর্মকর্তা মেয়েসহ আটক
বক্তৃতা শেষে অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে দেশি-বিদেশি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক। অংশগ্রহণকারীরা বলেন, এ উপস্থাপনার মাধ্যমে শান্তি ও যুদ্ধাবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত ভূমিকা ও সক্ষমতা সম্পর্কে তারা সম্যক ধারণা পেয়েছেন।

















