ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার

গাজীপুর, নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৫৬১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলার মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) অভিযান শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে ১৯৪ পিস ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি হাসু বেপারী (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আরও পড়ুন, 

এছাড়া ৬ পিস ইয়াবাসহ সামারি ট্রায়ালের আসামি মো. মনির (৩৮) এবং ১ পিস ইয়াবাসহ সামারি ট্রায়ালের আরেক আসামি মোছা. দোলনা বেগম (২৫)-কে আটক করা হয়। অভিযানে ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. সাইফুল ইসলাম মিনহাজ (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন, 

এদিকে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আলী হোসেন (৪৯) ও মো. সোহাগ মিয়া (২৬)-কেও আটক করেছে পুলিশ। অভিযানে আরও জিএমপি অধ্যাদেশে প্রসিকিউশনভুক্ত আসামি রেদোয়ান আহাম্মেদ নিলয় (২২)-কে গ্রেপ্তার করা হয়।

বাসন থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাতজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬