সাতক্ষীরা-৪ আসনে ভোট হলে মাঠে নামবেন হিরো আলম
- আপডেট সময় : ০৭:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ৫৮৩ বার পড়া হয়েছে
নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।
এদিকে, আসনটি শূন্য ঘোষণা করা হলে সম্ভাব্য উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। এক অডিওবার্তায় হিরো আলম বলেন, এমপি হওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন। সুষ্ঠু নির্বাচন হলে তিনি উপনির্বাচনে অংশ নিতে চান এবং জনগণের রায় দেখতে চান।
আরও পড়ুন,
- ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার চেষ্টার প্রতিবাদ
- নড়াইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
এর আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন হিরো আলম। নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময় তার ওপর হামলার অভিযোগও উঠেছিল। পরবর্তীতে তিনি কয়েকটি নির্বাচনকে বিতর্কিত দাবি করে বর্জন করেন। তবে উল্লেখ্য, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য হবে কি না, সে বিষয়ে এখনো নির্বাচন কমিশনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

















