বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার চেষ্টার প্রতিবাদ

- আপডেট সময় : ০৭:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ৫২১ বার পড়া হয়েছে
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণ বা ভাঙার চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জেলার ৩৯ জন নাগরিক।
বৃহস্পতিবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সংযোগ সড়কের বেদিতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নির্মাণকাজ চলমান ছিল। অভিযোগ করা হয়, জেলা প্রশাসন কোনো পূর্ব আলোচনা ছাড়াই একটি কারণ দেখিয়ে ভাস্কর্যটি অপসারণ বা ভাঙার কাজ শুরু করেছে, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
আরও পড়ুন,
- নড়াইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- গোপালগঞ্জে আইনজীবীদের প্রতিবাদ মিছিল
- মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি লড়াইয়ে নামছে আর্জেন্টিনা
বিবৃতিতে স্বাক্ষরকারীরা এ ঘটনার নিন্দা জানিয়ে ভাস্কর্যটি যথাযথ মর্যাদায় পূর্বের স্থানে পুনঃস্থাপনের দাবি জানান।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাগুলোর সংস্কার ও পুনঃস্থাপনের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। তবে এ বিষয়ে জেলা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।






























