ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় মানুষ মারা যাচ্ছে, আর প্রধানমন্ত্রী গেলেন বরিশালে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৫১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ৫৭৯ বার পড়া হয়েছে

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার সন্ধ্যায় নওগাঁর বদলগাছীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বন্যায় মানুষ মারা যাচ্ছে, গবাদিপশু ভেসে যাচ্ছে, অথচ প্রধানমন্ত্রী দুর্গত এলাকায় না গিয়ে অন্য কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আরও পড়ুন, 

তিনি অভিযোগ করেন, দেশের মানুষ সরকারকে ভোট দিয়েছে সংস্কার বাস্তবায়ন, বিচার নিশ্চিত করা এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এইচএসসি পরীক্ষা নিয়েও প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, অনেক শিক্ষার্থী কোমর কিংবা হাঁটুসমান পানি পেরিয়ে, এমনকি সাঁতার কেটে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা একদিন স্থগিত করা হলে বড় কোনো সমস্যা হতো না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন, 

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাইলে বিকল্প পরীক্ষাকেন্দ্র কিংবা নৌযানের ব্যবস্থা করে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে পারত। স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে এনসিপির এই নেতা বলেন, দেশকে সুশৃঙ্খল ও দক্ষ নেতৃত্বের হাতে তুলে দিতে হবে এবং সৎ ও যোগ্য তরুণদের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারাও বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

বন্যায় মানুষ মারা যাচ্ছে, আর প্রধানমন্ত্রী গেলেন বরিশালে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ১২:৫১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬