ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআইজি, খুলনা রেঞ্জ-এর সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ৫৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয়ের উপস্থিতিতে মাগুরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, পুলিশি কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০২৬ এবং জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর কার্যকর বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মাগুরা, জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুম, মাগুরায় অনুষ্ঠিত এ সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ, থানা, ফাঁড়ি, পুলিশ তদন্ত কেন্দ্র ও ক্যাম্প ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, জনসেবামূলক পুলিশিং কার্যক্রমের উন্নয়নসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০২৬ এবং জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

ডিআইজি, খুলনা রেঞ্জ-এর সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬