ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩৯ বার পড়া হয়েছে

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার, ২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট অঞ্চলে চলমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের পাশাপাশি এর বাইরের জনগণের স্বার্থেও বিদ্যমান উত্তেজনা দ্রুত নিরসন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে পারস্পরিক যোগাযোগের ধারাবাহিকতার অংশ হিসেবেই এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০১:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬