ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাজ’-এর জনপ্রিয়তার পর বদলে যায় মালিনী শর্মার জীবন

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪৩ বার পড়া হয়েছে

‘রাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী মালিনী শর্মা। ২০০২ সালে বিক্রম ভাট পরিচালিত এই সিনেমায় ডিনো মরিয়ার বিপরীতে তাঁর অভিনয় দর্শকের নজর কাড়ে। তবে সিনেমাটির ব্যাপক সাফল্যের পরও দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী।

এতদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিনয় থেকে সরে যাওয়ার কারণ জানিয়েছেন মালিনী শর্মা। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিওর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। সেখানেই অভিনয়ে আসা এবং পরবর্তী সময়ে সিনেমা থেকে দূরে সরে যাওয়ার বিষয়টি তুলে ধরেন মালিনী।

অভিনেত্রী জানান, অভিনয়ে আসার কোনো উচ্চাকাঙ্ক্ষা তাঁর কখনোই ছিল না। ‘রাজ’-এ অভিনয়ের সুযোগও অনেকটা হঠাৎ করেই এসেছিল। সিনেমাটি মুক্তির পর যখন ব্যাপক জনপ্রিয়তা আসে, তখন সেই নতুন পরিস্থিতি কীভাবে সামলাবেন এবং ভবিষ্যতে কোন পথে এগোবেন—তা নিয়ে তিনি কিছুটা দ্বিধায় পড়ে যান।

মালিনীর ভাষ্য, হঠাৎ করে পাওয়া বিপুল জনপ্রিয়তার পর তিনি কিছুটা ধীর হওয়ার সিদ্ধান্ত নেন। তবে তিনি স্পষ্ট করেছেন, একেবারে হঠাৎ করে সিনেমা জগত ছেড়ে দেননি। কিছুদিন ক্যামেরার পেছনে কাজ করেছেন। পরবর্তী সময়ে সন্তানদের জন্মের পর তাঁর জীবনের অগ্রাধিকারও বদলে যায়। সন্তানদের দেখাশোনা নিয়েই ব্যস্ত হয়ে পড়েন তিনি।

অভিনয় থেকে দূরে থাকলেও নিষ্ক্রিয় ছিলেন না মালিনী। সিনেমার বাইরে নিজের জন্য নতুন জীবন গড়ে তোলেন। ক্যামেরার পেছনে কাজ করার পাশাপাশি ‘দ্য স্লো লোকাল’ নামে একটি ব্র্যান্ডও তৈরি করেন তিনি। সময়ের সঙ্গে সেই উদ্যোগের কার্যক্রম ও রূপেও পরিবর্তন এসেছে।

বর্তমানে সাহ্যাদ্রি পাহাড় এলাকায় বসবাস করছেন মালিনী শর্মা। সেখানে একটি ফার্মস্টে পরিচালনা করছেন তিনি। অর্থাৎ বলিউডের ঝলমলে জীবন থেকে অনেকটাই দূরে গিয়ে প্রকৃতি ঘেরা শান্ত জীবনকেই বেছে নিয়েছেন এই অভিনেত্রী।

তবে ভক্তদের অনেকেই এখনও তাঁকে বড় পর্দায় দেখতে চান। মালিনী আবার অভিনয়ে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে সম্ভাবনার দরজাও পুরোপুরি বন্ধ করেননি তিনি। এক ভক্ত আবার সিনেমায় ফেরার অনুরোধ জানালে মালিনীর সংক্ষিপ্ত উত্তর—‘দেখা যাক। ভাগ্যে থাকলে হবে।’

‘রাজ’ তাঁর জীবনে হঠাৎ আসা একটি অধ্যায় হলেও সিনেমাটির জনপ্রিয়তা তাঁকে দর্শকের মনে স্থায়ী জায়গা করে দেয়। এরপর সন্তান, প্রকৃতি ও নিজের উদ্যোগকে ঘিরে নতুন জীবন বেছে নিয়েছেন তিনি। আবার কখনো অভিনয়ের জগতে ফিরবেন কি না, সেই উত্তর আপাতত ভবিষ্যতের হাতেই রেখেছেন মালিনী শর্মা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

‘রাজ’-এর জনপ্রিয়তার পর বদলে যায় মালিনী শর্মার জীবন

আপডেট সময় : ০৬:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬