ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাঁচ বছরে ডিজেল পাম্প বদলে সোলারে যাবে সেচ: প্রধানমন্ত্রী

জুলিয়া জাহান
  • আপডেট সময় : ০৯:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৪৬ বার পড়া হয়েছে

কৃষিতে সেচের জন্য ডিজেলচালিত পানির পাম্পের ব্যবহার ধাপে ধাপে বন্ধ করে আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুৎচালিত পাম্প চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য জানতে চান, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, যেসব এলাকায় ডিজেল ব্যবহার করে পানির পাম্প চালানো হয়, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সেসব পাম্পকে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে।

আরও পড়ুন,

প্রধানমন্ত্রী জানান, আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য, পানিবিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষিজমিতে সৌরবিদ্যুৎসহ অন্যান্য প্রযুক্তি থেকে আরও ৪৫০ থেকে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন,

এ ছাড়া সৌরবিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর সুবিধা দেওয়ার কথাও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী। ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে নেট মিটারিং ব্যবস্থার আওতায় উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা মূল্য নির্ধারণের কথাও জানান তিনি।

অন্যদিকে সৌরবিদ্যুতের ব্যাটারি ব্যবহারের ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারিকে উৎসাহিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, লেড ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড পরিবেশের জন্য ক্ষতিকর। তাই ভবিষ্যতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় লিথিয়াম ব্যাটারি বাধ্যতামূলক করার বিষয়েও সরকারের চিন্তাভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

পাঁচ বছরে ডিজেল পাম্প বদলে সোলারে যাবে সেচ: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬