ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মাস পর দেশে ফিরল রিফাতের মরদেহ

মোঃ সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৫৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিবিয়ায় মারা যাওয়া মাগুরার সদর উপজেলার মঘী গ্রামের প্রবাসী মোহাম্মদ রিফাত হোসেনের (২১) মরদেহ মৃত্যুর প্রায় তিন মাস পর বুধবার সন্ধ্যায় নিজ গ্রামে পৌঁছায়। পরে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় রিফাত স্থানীয় এক দালালচক্রের মাধ্যমে লিবিয়ায় যান। তবে সেখানে গিয়ে নানা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েন। পরিবারের দাবি, লিবিয়ায় নির্যাতনের শিকার হওয়ার পর কারাগারে তার মৃত্যু হয়।

এদিকে মাগুরা সদর থানায় দায়ের করা একটি অভিযোগে স্থানীয় কুবাদ মোল্যা ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মানবপাচার, অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, গ্রিসে পাঠানোর কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া হলেও তাদের লিবিয়ায় নিয়ে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করা হয়। অভিযোগকারীদের একজন মো. নবীরুজ্জামান দাবি করেন, তিনি নির্যাতনের শিকার হয়ে পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) সহায়তায় দেশে ফেরেন।

একই ধরনের অভিযোগ করেছেন লস্কারপুর গ্রামের জুয়েল হোসেনও। তার দাবি, তিনিও একই চক্রের মাধ্যমে বিদেশে গিয়ে প্রতারণা ও নির্যাতনের শিকার হন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কুবাদ মোল্যা বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, দায়ের করা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

৩ মাস পর দেশে ফিরল রিফাতের মরদেহ

আপডেট সময় : ০৯:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬