সংবাদ শিরোনাম ::
মাগুরায় পুলিশকে থাপ্পর মারায় অপরাধী আটক

সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৯:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৫৫৭ বার পড়া হয়েছে
পুলিশকে প্রকাশ্যে চড়-থাপ্পড়, মাগুরায় মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আটক।
মাগুরায় দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার অভিযোগে মাগুরা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাইমুজ্জামান নয়নকে আটক করেছে পুলিশ। এখানে দলীয় প্রভাব কাজ করল না, দল এ দায়ভার নিলেন না !
তবে প্রথমে পুলিশ মুচলেকে নিয়ে ছেড়ে দেবার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে মাগুরা সদর থানা পুলিশ তাকে আটক করে।













