ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ৫৬২ বার পড়া হয়েছে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন।

কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচিও নেওয়া হয়েছে। জেলা ও মহানগর বিএনপি এবং তাদের বিভিন্ন ইউনিট সুবিধাজনক সময়ে আলোচনা সভা, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

বিএনপির আয়োজিত এসব কর্মসূচিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী এসব কর্মসূচি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪১
  • ১১:৪৯
  • ৩:৫৭
  • ৫:৩৯
  • ৬:৫২
  • ৫:৫৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ১১:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬