ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও চীনের বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ। বিশেষ গুরুত্ব পায় দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত পেশাগত প্রশিক্ষণ, সামরিক শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়।

আধুনিক সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানো হলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা তুলে ধরেন। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৭:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬