ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লংমার্চ কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে: জামায়াত আমির

জুলিয়া জাহান
  • আপডেট সময় : ০৯:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪২ বার পড়া হয়েছে

‘লংমার্চের ওষুধ কাজ শুরু করেছে’: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

কর্মসূচির শুরুতে দেওয়া বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তাদের ‘লংমার্চের ওষুধ’ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় এর ক্রিয়া-প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তিনি বলেন, জনগণের অধিকার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে বরদাশত করা হবে না। চাঁদাবাজদের কারণে মানুষ অতিষ্ঠ এবং দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন,

জামায়াত আমির বলেন, তারা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য রাস্তায় নামেননি; বরং ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছেন। দেশের নাগরিক দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, কোথাও গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই। অথচ গ্যাসের বিল ঠিকই দিতে হচ্ছে, বিদ্যুতের ক্ষেত্রেও রয়েছে ভূতুড়ে বিল।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪১
  • ১১:৪৯
  • ৩:৫৭
  • ৫:৩৯
  • ৬:৫২
  • ৫:৫৪

লংমার্চ কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে: জামায়াত আমির

আপডেট সময় : ০৯:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬