কৃষিমন্ত্রীর মা আমেনা বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

- আপডেট সময় : ১২:২৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৫৪ বার পড়া হয়েছে
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
আমেনা বেগম মঙ্গলবার বিকেলে রাজধানীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেনা বেগম চার ছেলে, পাঁচ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান। তার মৃত্যুতে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
















