রাষ্ট্রপতির এপিএস হলেন মো. তৈমোর হোসেন খান

- আপডেট সময় : ০১:২৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব—এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তৈমোর হোসেন খান। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মো. তৈমোর হোসেন খানকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।
এ ছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নতুন এ নিয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রমে সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. তৈমোর হোসেন খান।
















