ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে বসতভিটা দখল ও ভাঙচুর, থানায় অভিযোগ

​ মোঃ জসিম হোসেন, কালিগঞ্জ, ঝিনাইদাহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ২০ শতক বসতভিটা জোরপূর্বক দখল এবং বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. লিটন বিশ্বাস।

​অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সিংদহ গ্রামের লিটন বিশ্বাসের সঙ্গে একই এলাকার লোকমান হোসেন ও আব্দুল বিশ্বাসের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগীর দাবি, জমিটি তার নামে রেজিস্ট্রিকৃত ও রেকর্ডভুক্ত হলেও প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তা দখলের পায়তারা করে আসছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ সেপ্টেম্বর দিনগত রাত ১২টা থেকে ৩টার মধ্যে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা চালায় এবং বসতঘর ভাঙচুর করে। এতে আনুমানিক ৩ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেন। এ সময় লিটন বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর আগেও স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠক হলেও বিবাদীদের কারণে বিষয়টি সমাধান হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, “জমি বিরোধ ও ঘরবাড়ি ভাঙচুরের বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অনুসন্ধানের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরেজমিনে তদন্ত শেষে সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” ​তবে অভিযুক্ত লোকমান হোসেন ও আব্দুল বিশ্বাসের বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

ঝিনাইদহের কালীগঞ্জে বসতভিটা দখল ও ভাঙচুর, থানায় অভিযোগ

আপডেট সময় : ১১:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬