ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রুট পারমিট বাতিলের দাবিতে সেলফির বিরুদ্ধে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৫৫ বার পড়া হয়েছে

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহণের বাস চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সরকারি তালিকায় প্রতিষ্ঠানটির রুট পারমিট রয়েছে ৬৪টি বাসের। অথচ একদিনের সরেজমিন প্রতিবেদনে সেলফি পরিবহণের ব্যানারে চলতে দেখা গেছে ১৭০টি বাস। অর্থাৎ রুট পারমিটের সংখ্যার তুলনায় অতিরিক্ত চলছে ১০৬টি বাস।

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিআরটিএ মানিকগঞ্জের সহকারী পরিচালক মাহবুব কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। রুট পারমিটের তুলনায় এত বেশি বাস কীভাবে চলছে এবং অতিরিক্ত বাসগুলো কোন অনুমোদনের আওতায় পরিচালিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এসব বাসের পৃথক রুট পারমিট রয়েছে কি না তাও পরিষ্কার করার দাবি জানিয়েছেন তারা।

এরই মধ্যে সেলফি পরিবহণের রুট পারমিট বাতিলের দাবিতে ফের বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন,

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন সেলফি পরিবহণের কিছু বাস অতিরিক্ত গতিতে ও ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। প্রতিযোগিতামূলকভাবে ওভারটেকিংয়ের কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। কয়েকজন চালকের ড্রাইভিং লাইসেন্স নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মাদক সেবন করে গাড়ি চালানোরও অভিযোগ করেন আন্দোলনকারীরা। এসব অভিযোগের ভিত্তিতে সেলফি পরিবহণের রুট পারমিট বাতিলের দাবি জানান তারা।

তবে অভিযোগ অস্বীকার করে সেলফি পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বাসগুলোর রুট পারমিট এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর জন্য চালকদের নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে যাত্রী নিরাপত্তা ও সেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আবারও বৈঠক করে পরিবহণটির অনিয়ম ও অসঙ্গতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

রুট পারমিট বাতিলের দাবিতে সেলফির বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট সময় : ০১:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬