ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোপা জিতেও বিনয়ের নজির

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৫৭৯ বার পড়া হয়েছে

শিরোপা জিতেও বিনয়ের নজির

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছে এক আবেগঘন মুহূর্ত। দুই প্রজন্মের দুই তারকা—লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের আলিঙ্গন এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।

ফাইনালে পরাজয়ের পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। মাঠেই আবেগ ধরে রাখতে না পেরে অশ্রুসিক্ত হন তিনি। অন্যদিকে, প্রথম বিশ্বকাপ খেলেই স্পেনকে শিরোপা এনে দিয়ে আনন্দে ভাসছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল।

আরও পড়ুন, 

কিন্তু শিরোপা উদযাপনের মাঝেও নিজের শৈশবের অনুপ্রেরণা মেসিকে ভুলে যাননি এই তরুণ ফুটবলার। উৎসব ছেড়ে তিনি এগিয়ে যান মাঠের এক কোণে বসে থাকা মেসির কাছে। ইয়ামালকে সামনে দেখে উঠে দাঁড়ান আর্জেন্টাইন অধিনায়ক। এরপর দুই তারকা একে অপরকে জড়িয়ে ধরেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এই দৃশ্য অনেকের মনেই ফিরিয়ে আনে বহু বছর আগের একটি ঐতিহাসিক ছবি। ইউনিসেফের এক প্রচারণায় শিশু ইয়ামালকে কোলে নিয়ে গোসল করিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সময়ের পরিক্রমায় সেই শিশুই আজ বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নিজের শৈশবের নায়ককে আলিঙ্গন করে ফুটবল বিশ্বকে উপহার দিলেন এক স্মরণীয় মুহূর্ত।

আরও পড়ুন, 

ফাইনালের আগেই ইয়ামালকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রশংসা করেছিলেন মেসি। আর ইয়ামালও বরাবরই মেসিকে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার বলে উল্লেখ করে আসছেন।জয়-পরাজয়ের হিসাব ছাপিয়ে এই আলিঙ্গনই যেন মনে করিয়ে দিল—ফুটবল শুধু ট্রফির লড়াই নয়, এটি সম্মান, ভালোবাসা ও প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া অনুপ্রেরণারও নাম।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

শিরোপা জিতেও বিনয়ের নজির

আপডেট সময় : ০২:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬