ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুলকে নিয়ে স্পিকার-সিইসির কাছে জামায়াতের চিঠি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৫৩৮ বার পড়া হয়েছে

গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি স্পিকার-সিইসির কাছে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে পৃথক চিঠি পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলের সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন, 

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২২ জুলাই দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া গাজী নজরুল ইসলামের বিষয়ে আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে দলটি। উল্লেখ্য, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি না, সে বিষয়ে এখনো নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

গাজী নজরুলকে নিয়ে স্পিকার-সিইসির কাছে জামায়াতের চিঠি

আপডেট সময় : ০৭:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬