ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ দিনের কারাদণ্ড শেষে মুক্ত ‘ভাইরাল মিজান’

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৫১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ফুটপাতের খাবারের দোকানের মালিক ‘ভাইরাল মিজান’ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

রোববার দুপুরের আগে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন। কারামুক্তির পর ‘ভাইরাল মিজান’ বলেন, ঢাকা শহরের যদি একটি দোকান ফুটপাতে থাকতে পারে, তাহলে তার দোকানও ফুটপাতে থাকতে হবে। নিজের দোকানটি যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেখানে আবার দোকান করার সুযোগ দেওয়ারও দাবি জানান তিনি।

কারাগার সূত্র জানায়, নির্ধারিত মেয়াদের সাজা শেষ হওয়ায় রোববার সকালে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় জেলগেটে তার স্বজন ও কয়েকজন শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। এর আগে গত ৯ আগস্ট রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নিয়মিত অভিযানে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তার দোকানের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে মিজানের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।

পরে ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাজা শেষে মুক্তির পর আবারও নিজের দোকান করার জায়গা দেওয়ার দাবি জানিয়েছেন মিজান। তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

১৫ দিনের কারাদণ্ড শেষে মুক্ত ‘ভাইরাল মিজান’

আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬