ব্রাজিলের বিদায়ে অবাক নয় আর্জেন্টিনা!
- আপডেট সময় : ০৮:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ৫১৩ বার পড়া হয়েছে
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের এমন বিদায়ে অবাক হয়নি আর্জেন্টিনা। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেছেন, এই বিশ্বকাপে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। তাই ব্রাজিলের বিদায় বড় খবর হলেও, সেটি তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না।
আরও পড়ুন,
সাংবাদিকদের তিনি বলেন, প্রতিটি জাতীয় দলই এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই টুর্নামেন্টে কোনো ম্যাচই সহজ নয়, আর সেটাই বিশ্বকাপের সবচেয়ে বড় বাস্তবতা। এদিকে, শেষ আটে ওঠার লড়াইয়ে মঙ্গলবার মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে নিয়ে সতর্ক পারেদেস। তার ভাষায়, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ থেকেই তারা বুঝে গেছেন—প্রতিটি ম্যাচই কঠিন। তাই মিসরের বিপক্ষেও নিজেদের সেরা খেলাই খেলতে হবে।
আরও পড়ুন,
নিজের একাদশে থাকার সম্ভাবনা নিয়েও কথা বলেন এই মিডফিল্ডার। তিনি জানান, প্রতিদিন অনুশীলনে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কোচের, আর সেই সিদ্ধান্তের অপেক্ষাতেই আছেন তিনি। মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও মিসরের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। জয়ী দল নিশ্চিত করবে বিশ্বকাপের শেষ আটের টিকিট। এরপর কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল।

















