কোয়ার্টার ফাইনালে জন্মভূমির মুখোমুখি হালান্ড

- আপডেট সময় : ০১:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৫১৮ বার পড়া হয়েছে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্লিং হালান্ডের সামনে অপেক্ষা করছে এক আবেগঘন লড়াই। কারণ, জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষেই শেষ আটের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে তার দেশ নরওয়ে। তাই ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম বিশেষ উপলক্ষ বলে উল্লেখ করেছেন এই নরওয়েজিয়ান তারকা।
মিয়ামিতে সংবাদমাধ্যমকে হালান্ড বলেন, ইংল্যান্ডেই তার জন্ম, সেখানেই তিনি দীর্ঘদিন ধরে খেলছেন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে মাঠ মাতানোর পাশাপাশি ইংল্যান্ডে তার অনেক সতীর্থ ও পরিচিতজন রয়েছেন। তাই এই ম্যাচটি তার জন্য অন্যরকম অনুভূতির।
আরও পড়ুন,
- ডিমের বাজারে নতুন অস্বস্তি, চড়া দামে মাছ
- জাল সার্টিফিকেট নজরুল ইসলাম এর সরকারীতে বহাল তরিয়তে চাকরি করছেন
- সংঘাতের মধ্যেও সচল হরমুজ প্রণালি, চলছে তেল-গ্যাসবাহী জাহাজ
ইংল্যান্ডে জন্ম হলেও আন্তর্জাতিক ফুটবলে নরওয়ের প্রতিনিধিত্ব করছেন হালান্ড। তার বাবা আলফ-ইঙ্গে হালান্ডও ইংল্যান্ডে পেশাদার ফুটবল খেলেছেন। আর বর্তমানে প্রিমিয়ার লিগে নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আর্লিং হালান্ড।
এবারের বিশ্বকাপে নরওয়ের সাফল্যের বড় নায়কও তিনি। চার ম্যাচে সাত গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন এই ফরোয়ার্ড। শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে জয়ের নায়ক হওয়ার পর এখন তার চোখ ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দিকে। হালান্ড বলেন, নরওয়েকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখতে পারবেন—এমনটা তিনি নিজেও ভাবেননি। দেশের মানুষ যেভাবে এই সাফল্য উদযাপন করছে, তা তাকে আরও অনুপ্রাণিত করছে।
আরও পড়ুন,
- খামেনির শেষ ইচ্ছায় জানাজায় ইমামতি করলেন প্রবীণ শিয়া আলেম
- জাল সার্টিফিকেট নজরুল ইসলাম এর সরকারীতে বহাল তরিয়তে চাকরি করছেন
অন্যদিকে, টানা তৃতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠলেও দীর্ঘদিন ধরে বড় কোনো শিরোপার অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড। সেই চাপের কথাও মনে করিয়ে দিয়ে হালান্ড বলেন, শিরোপার দাবিদার ইংল্যান্ডের ওপরই যতটা সম্ভব চাপ থাকুক। এখন দেখার বিষয়, আবেগঘন এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে।




























