ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে সৌদি প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ৫১৭ বার পড়া হয়েছে

তারেক রহমানের সঙ্গে সৌদি প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক

বাংলাদেশে বন্দর, রেল ও অবকাঠামো খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন, 

বৈঠকে সৌদি প্রতিনিধি দল জানায়, তারা বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি বে টার্মিনাল নির্মাণ করতে চায়। পাশাপাশি ভবিষ্যতে বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বন্দর, রেলওয়ে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে বলেও প্রতিনিধিদল জানায়। এসব বিষয়ে দুই দেশের মধ্যে পরবর্তী সময়ে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।

আরও পড়ুন, 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এবং বাংলাদেশ সফর ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করায় তাদের ধন্যবাদ জানান। জবাবে সৌদি প্রতিনিধি দল জানায়, তারা সৌদি আরবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪১
  • ১১:৪৯
  • ৩:৫৭
  • ৫:৩৯
  • ৬:৫২
  • ৫:৫৪

তারেক রহমানের সঙ্গে সৌদি প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেট সময় : ১১:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬