ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে যৌথ অভিযানে দেড় লাখ টাকার অবৈধ চায়না দোয়াড়ি জাল জব্দ

মোঃ জসিম হোসেন, কালীগঞ্জ ঝিনাইদহ:
  • আপডেট সময় : ১১:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ৫১৫ বার পড়া হয়েছে

অবৈধ চায়না দোয়াড়ি জাল জব্দ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দোয়াড়ি জাল জব্দ করা হয়েছে।
সোমবার উপজেলার ফরাশপুর, হেলাফয়লা, মোস্তফাপুর ও চাপরাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান সাজ্জাদ। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

আরও পড়ুন, 

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দোয়াড়ি জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত জাল পরবর্তীতে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চায়না দোয়াড়ি জাল ব্যবহারের ফলে নদী-খাল ও জলাশয়ের ছোট মাছ, মাছের পোনা এবং অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে সরকার নিষিদ্ধ এ ধরনের জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন, 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, মৎস্য সম্পদ রক্ষা এবং আইনের যথাযথ বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সকলকে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান সাজ্জাদ বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগও সমান গুরুত্বপূর্ণ। টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৩৯

কালীগঞ্জে যৌথ অভিযানে দেড় লাখ টাকার অবৈধ চায়না দোয়াড়ি জাল জব্দ

আপডেট সময় : ১১:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬