ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৫০৩ বার পড়া হয়েছে

হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের স্মরণে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের উদ্যোগে নগরের পুরাতন রেলওয়ে স্টেশন থেকে শোভাযাত্রাটি বের হয়। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি লালদিঘী মাঠে গিয়ে শেষ হয়।

পরে লালদিঘী মাঠে আলোচনা সভা, সালাতু সালাম ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। কর্মসূচিতে পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামের দৃষ্টিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন মানবজাতির জন্য আল্লাহর বিশেষ রহমত। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায়, মানবিকতা ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তারা। বক্তারা বলেন, মানুষের জীবনে শান্তি, স্বাধীনতা, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর শিক্ষা গুরুত্বপূর্ণ। তাঁর আদর্শ থেকে দূরে সরে গেলে সমাজে অন্যায়, শোষণ, সহিংসতা ও স্বৈরাচার বাড়তে পারে বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশ থেকে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে সালাতু সালাম ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

আপডেট সময় : ০৯:০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬