শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম, অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের
- আপডেট সময় : ১২:১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৫৩৮ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় দেড় ঘণ্টা অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে মৎস্য ভবন, বাংলামোটর, কাকরাইল, টিএসসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তীব্র যানজটে আটকা পড়ে অফিসফেরত মানুষ, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং সাধারণ যাত্রীরা।
আরও পড়ুন,
- কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাজেট পাসের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন
- তারেক রহমানের সঙ্গে সৌদি প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক
অনেককে যানজট এড়িয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। এতে নগরজুড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই তারা বুধবারের কর্মসূচি স্থগিত করছেন। তবে তাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তিনি আরও জানান, বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুন,
- সেমিফাইনাল হারের পর প্যারিসে অগ্নিসংযোগ ও হামলা
- খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের সব দর্শনীয় স্থান
- কালীগঞ্জে যৌথ অভিযানে দেড় লাখ টাকার অবৈধ চায়না দোয়াড়ি জাল জব্দ
এদিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। শিক্ষার্থীদের নতুন কর্মসূচিকে ঘিরে রাজধানীতে আবারও উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।














