বাজেট পাসের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

- আপডেট সময় : ১১:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ৫১২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছে। বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সমাপনী ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বর্তমান বিএনপি সরকারের এটি প্রথম বাজেট।
আরও পড়ুন,
- কালীগঞ্জে যৌথ অভিযানে দেড় লাখ টাকার অবৈধ চায়না দোয়াড়ি জাল জব্দ
- ভাতা জটিলতা থাকলেও থেমে নেই মাগুরার যুব উন্নয়ন কার্যক্রম
গত ৭ জুন শুরু হওয়া বাজেট অধিবেশন টানা ২৬ কার্যদিবস চলার পর শেষ হয় ১৫ জুলাই। এ সময় বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে ১৪ কার্যদিবস ধরে, যার মোট সময় ছিল ৪৮ ঘণ্টা ৫১ মিনিট। আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য। এ অধিবেশনে মোট ১০টি সরকারি বিল পাস করা হয়েছে। কার্যপ্রণালি বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ জমা পড়লেও গৃহীত হয় ২৪টি এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ এবং ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা ও নিষ্পত্তি করা হয়।
আরও পড়ুন,
- তারেক রহমানের সঙ্গে সৌদি প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক
- খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের সব দর্শনীয় স্থান
- সেমিফাইনাল হারের পর প্যারিসে অগ্নিসংযোগ ও হামলা
প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশ্যে জমা পড়া ৫ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে। এছাড়া অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে। বাজেট পাস ও গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।






























