ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ৫১৫ বার পড়া হয়েছে

ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। এর আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একাদশে মাত্র একটি পরিবর্তন এনেছেন তিনি। মিডফিল্ডার রদ্রিগো ডি পলের জায়গায় সুযোগ পেয়েছেন জুলিয়ানো সিমিওনে।

আরও পড়ুন, 

এ ছাড়া আগের ম্যাচের বাকি খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছেন স্কালোনি। গোলপোস্টে থাকছেন নির্ভরযোগ্য এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে আছেন নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো।মিডফিল্ডে খেলবেন জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেস।

আরও পড়ুন, 

আর আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে থাকছেন হুলিয়ান আলভারেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। অন্যদিকে, দীর্ঘদিন পর বিশ্বকাপের ফাইনালে ফেরার স্বপ্ন নিয়ে লড়বে ইংল্যান্ড। ফলে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরেকটি হাইভোল্টেজ সেমিফাইনাল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

আপডেট সময় : ১২:২৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬