ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আসছে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস, বদলে যাবে গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৫২৪ বার পড়া হয়েছে

বদলে যাবে গণপরিবহন

দেশের গণপরিবহনকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যায়ক্রমে প্রায় এক হাজার চারশো বৈদ্যুতিক বাস চালুর পাশাপাশি দেশজুড়ে চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং মনোরেল চালুর সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানিয়েছেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও নিরাপদ গণপরিবহন গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন, 

সরকারের পরিকল্পনায় রয়েছে ৫০০টি বৈদ্যুতিক বাস ক্রয়, দক্ষিণ কোরিয়ার সহায়তায় ৩০০টি বাসের প্রকল্প সম্প্রসারণ এবং বিশ্বব্যাংকের সহায়তায় আরও ৪০০টি ইভি বাস যুক্ত করা। সব মিলিয়ে দেশের গণপরিবহনে যুক্ত হবে প্রায় ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস।

চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতেই নির্বাচিত কিছু রুটে অন্তত ২০০টি বৈদ্যুতিক বাস চলাচল শুরু করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে সারা দেশে গড়ে তোলা হবে অভিন্ন মানের চার্জিং স্টেশন। বিআরটিসি ৬৪টি জেলায় নিজস্ব জমিতে এসব স্টেশন স্থাপন করবে, যা বেসরকারি অপারেটররাও ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন, 

এদিকে, নারী যাত্রীদের জন্য ১০০টির বেশি বিশেষ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি যেসব রুটে মেট্রোরেল উপযুক্ত নয়, সেখানে মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাই করছে সরকার। সরকার বলছে, পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত মান এবং আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা হবে। লক্ষ্য—ভবিষ্যতের বাংলাদেশকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও টেকসই পরিবহন ব্যবস্থার আওতায় আনা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

দেশে আসছে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস, বদলে যাবে গণপরিবহন

আপডেট সময় : ১১:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬