ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসন থানার অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

নিজস্ব জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ৫৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মানবপাচার, মারামারি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) পরিচালিত এ বিশেষ অভিযানে মানবপাচার মামলার এজাহারভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন উসমান গনি, মো. আবু সোয়াইব, আসাদুজ্জামান রিমন, মো. ফয়সাল, মোসা. সাকুরা, সুমি বেগম এবং সুমন ইসলাম সানি।

এছাড়া মারামারি মামলার এজাহারভুক্ত আসামি মো. রাজীব চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রাজু মিয়াকেও আটক করে পুলিশ।

বাসন থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন, মানবপাচার প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৩৯

বাসন থানার অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬