শালিখায় ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ছুটি নিয়ে প্রশ্ন
- আপডেট সময় : ০৮:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৫৪৯ বার পড়া হয়েছে
শালিখা প্রাথমিক শিক্ষা অফিসার হেনায়ারা খানমের পছন্দের শিক্ষকদের খুশি রাখতে শালিখা উপজেলার ৩৫ টি প্রাথমিক বিদ্যালয় একসাথে ছুটি দিয়েছে দূর্নীতিবাজ অফিসার হেনায়ারা খানম।
সাধারনত সংরক্ষিত ছুটি নিতে হলে স্কুল ক্যাম্পাসে এমন কোন প্রোগ্রাম থাকতে হয় যার ফলে পাঠদান সম্ভব হয় না।
তখন শুধু ঐ স্কুলে ছুটি দেওয়া যায়। এই ছুটি গণহারে দেওয়ার বিধান নাই, তবুও হেনায়ারা খানম নিয়মের তোয়াক্কা না করেই আজ বৃহঃ এই ছুটি মন্জুর করেন।
অনেক বিদ্যালয় ছুটির আবেদনই করেননি কিন্তু খুশি রাখতে তাদের ছুটি দেওয়া হয়েছে। বুধবার বিদ্যালয় সরকারী ছুটি ছিলো, শুক্রবার ও শনিবার ছুটি থাকছে। যার ফলে বৃহঃ ছুটি দিলে টানা ৪ দিন ছুটিতে থাকবে প্রাইমারী স্কুল।
২য় সাময়িক পরীক্ষার আগে টানা ৪ দিন ছুটি, শিক্ষার্থীদের পড়ালেখায়ও ক্ষতি। হেনায়ারার এই দিকে খেয়াল নাই। ঘুষ বানিজ্য কায়েম করে শালিখার প্রাথমিক শিক্ষা ধংশ করে দিয়েছে হেনায়ারা খানম।
জনপ্রতিনিধি ও ডিসি মহোদয়ের অবস্থান শালিখার জনগন জানতে চায়!



























