ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ৫২২ বার পড়া হয়েছে

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব পালন করছে। ব্রিকস একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। বাংলাদেশ সেখানে অংশ নিতে আগ্রহী। তবে প্রধানমন্ত্রী সম্মেলনে যাবেন কি না, তা তার ব্যস্ততা ও সময়সূচির ওপর নির্ভর করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি সম্মেলনে অংশ নিতে পারবেন কি না।নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও দেওয়া হয়েছে বলে জানান শামা ওবায়েদ।

তিনি বলেন, আমন্ত্রণ এখনো রয়েছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে বাংলাদেশ ওই আমন্ত্রণ গ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক গণমাধ্যমে বক্তব্যের প্রসঙ্গও ওঠে সাংবাদিকদের প্রশ্নে।

এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ দুই দেশের জনগণের স্বার্থে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। তবে সেই সম্পর্ক হতে হবে সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে এবং উভয় দেশের নিজ নিজ স্বার্থকে গুরুত্ব দিয়ে। তিনি বলেন, ভারত বাংলাদেশের অবস্থান বুঝতে পারলে দুই দেশের জন্যই তা মঙ্গলজনক হবে।

শামা ওবায়েদ আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক—এটি দুই দেশের সরকার ও জনগণই চায়। তবে ভারতের মাটিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলতে থাকলে এবং ভারত সরকার তা বন্ধ না করলে বাংলাদেশের জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৩৯

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬