ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ৫১৫ বার পড়া হয়েছে

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন অপরাধের বিচারসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান লংমার্চের ঘোষণা দেন। তিনি বলেন, জনগণের দাবি আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লংমার্চ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছানোর হুঁশিয়ারিও দেন তিনি।

এ ছাড়া ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা-যশোর-কুষ্টিয়া এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলপথে যাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে ১১-দলীয় ঐক্য। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে সরকার। একই সঙ্গে গণভোটে দেওয়া অঙ্গীকার এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগও তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি। এসব পাঁয়তারা চলবে না এবং বাংলাদেশে মুনাফাবাজি করতে দেওয়া হবে না। ১১-দলীয় ঐক্যের নেতারা দাবি করেন, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

আপডেট সময় : ০১:১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬