যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

- আপডেট সময় : ০১:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৫২২ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
রোববার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের পর যশোর জেলা শাখার এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুমোদিত কমিটিতে মো. নূরুজ্জামানকে আহ্বায়ক, ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটিতে মনিরুজ্জামান আজাদকে সদস্যসচিব, ইঞ্জিনিয়ার আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব, সাজিদ সারোয়ার ও বাদল উর রহমানকে যুগ্ম সদস্যসচিব এবং সালমা আক্তার আশা ও আব্দুল মতিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসাইনকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, অনুমোদিত জেলা কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে। দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই যশোর জেলা শাখায় এ আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।





























