ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে ক্যাম্পাসে পদপ্রত্যাশীদের শোডাউন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৫১১ বার পড়া হয়েছে

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায় নেওয়ার পর থেকেই নতুন কমিটি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। একাধিক সূত্র বলছে, খুব শিগগিরই সংগঠনটির নতুন কমিটি ঘোষণা হতে পারে। আর সেই সম্ভাবনাকে সামনে রেখে মাঠ পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে ক্যাম্পাসে সক্রিয় হয়ে উঠেছেন পদপ্রত্যাশী নেতারা।

গত কয়েকদিন ধরে অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে একের পর এক মিছিল ও শোডাউন করছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই। এসব কর্মসূচির মাধ্যমে নতুন কমিটিতে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন তারা।

বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রিয়াদ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে মিছিল করেন। এর আগে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ক্যাম্পাসে একাধিক মিছিল করেছেন। পাশাপাশি সক্রিয় রয়েছেন মমিনুল ইসলাম জিসানও।

এছাড়া আনিসুর রহমান খন্দকার অনিক, খোরশেদ আলম সোহেল, ইব্রাহীম খলিল ও তরিকুল ইসলাম তারিকসহ ছাত্রদলের একাধিক নেতা ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানান দিতে তৎপর রয়েছেন। ছাত্রদলের নতুন কমিটিতে কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সম্ভাব্য নেতৃত্ব নিয়ে চলা আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে ক্যাম্পাসে পদপ্রত্যাশীদের শোডাউন

আপডেট সময় : ০৯:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬