ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৭ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনে ডেঙ্গুর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘যুদ্ধ ঘোষণা’ করার কথাও বলেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। মশাবাহিত এই রোগ প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সাধারণ মানুষেরও সচেতন ও সক্রিয় অংশগ্রহণ—এমনটাই বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ যেসব জায়গায় পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি কার্যক্রমের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। তবে শুধু সরকারি পর্যায়ে এ কার্যক্রম সীমাবদ্ধ রাখলে হবে না। বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে সবাইকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ অতীতে ঐক্যবদ্ধভাবে বড় বড় সংকট মোকাবিলা করেছে। একইভাবে ডেঙ্গু প্রতিরোধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। এ সময় সরকারের স্বাস্থ্যখাতের বিভিন্ন উদ্যোগ নিয়েও কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে পুষ্টির অভাবে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

আগামী ২৬ সেপ্টেম্বর সারা দেশে ব্যাপক আকারে টিকাদান কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ছয় বছর বয়স পর্যন্ত সব শিশুকে টিকার আওতায় আনার জন্য দলীয় নেতাকর্মীসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতনতা বাড়ানো এবং মশার প্রজননস্থল ধ্বংস করাকেই গুরুত্ব দিচ্ছে সরকার। তবে কার্যকর ফল পেতে নাগরিকদেরও নিয়মিতভাবে নিজেদের আশপাশ পরিষ্কার রাখার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬