আমির পীর সাহেব চরমোনাই
জ্বালানির দাম বাড়িয়ে জনগণকে নতুন সংকটে ফেলা হয়েছে:

- আপডেট সময় : ১০:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৫১৬ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই। সোমবার দুপুর ২টায় নারায়ণগঞ্জের গাউছিয়া রয়েল মুন রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, জ্বালানির দাম বাড়ানোর ফলে পরিবহন খরচ ও দ্রব্যমূল্য বাড়বে। এতে অভাব-অনটনের মধ্যে থাকা সাধারণ মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। জনগণকে এভাবে নতুন সংকটে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনতিনি আরও বলেন, বর্তমানে তেল গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ নাজেহাল। চলমান দুর্নীতি ও দুঃশাসনই এই অস্থিরতার অন্যতম কারণ বলে দাবি করেন তিনি।
পীর সাহেব চরমোনাইয়ের মতে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী অনুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা না গেলে জনদুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশে বৈশ্বিক সংকট রয়েছে। তবে সরকারের মূল দায়িত্ব হলো সেই সংকট মোকাবিলা করা। সংকট মোকাবিলার পরিবর্তে তা সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেওয়া হলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আব্দুর রশীদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি শিব্বির আহমদের সঞ্চালনায় সম্মেলনে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

















