ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এসেও দেশে খুন সন্ত্রাস বন্ধ হয়নি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৯ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় আসার পরও দেশে খুন সন্ত্রাস ও বিদেশে অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকাণ্ড চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ বন্দর থানার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুল হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। মুফতি রেজাউল করীম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশবাসী একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পরও সেই প্রত্যাশা বাস্তবায়িত হয়নি বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, দেশে এখনো আগের সরকারের সময়কার অপরাধের ধারাবাহিকতা চলছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে সন্ত্রাসী চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকার কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের আমির।

জ্বালানি তেল ও গ্যাসের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় সংকট তৈরি হচ্ছে উল্লেখ করে সরকারকে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে জাহিদ আল আমিন বুলবুল হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করে মুফতি রেজাউল করীম বলেন, হত্যাকাণ্ডে জড়িত সিফাত বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণাও দেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শহীদ বুলবুলের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সরকার অপরাধীদের শাস্তি দিতে কালক্ষেপণ করলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। দেশে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ভার নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সংবিধান ও আইন শুধু সংসদে আলোচনা না করে রাষ্ট্রীয়ভাবে যথাযথ প্রয়োগের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

বিএনপি ক্ষমতায় এসেও দেশে খুন সন্ত্রাস বন্ধ হয়নি

আপডেট সময় : ১১:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬